পৌরসভার হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনার সম্পূর্ণ ডিজিটাল সমাধান — QR কোডসহ রসিদ, স্বয়ংক্রিয় SMS, বকেয়ার হিসাব আর এক ক্লিকে রিপোর্ট।
১টি পৌরসভা ইতিমধ্যে ব্যবহার করছে
কালেক্টর মোবাইলে হোল্ডিং নম্বর লিখলেই বকেয়া দেখবেন, আদায় করবেন, রসিদ দেবেন।
প্রতিটি রসিদে QR কোড — স্ক্যান করলেই আসল কিনা যাচাই। জাল রসিদের সুযোগ নেই।
টাকা জমা হলেই গ্রাহকের মোবাইলে SMS। বকেয়াদারদের এক ক্লিকে রিমাইন্ডার।
জুলাই–জুন অর্থবছর ধরে দাবি তৈরি, আগের বছরের বকেয়া নিজে থেকেই যোগ হয়। আংশিক পরিশোধও করা যায়।
দৈনিক আদায়, ওয়ার্ডভিত্তিক অবস্থা, কালেক্টরের হিসাব — Excel ও PDF-এ।
কে কখন কী করেছে সব লগে থাকে। কালেক্টরের হাতে কত নগদ আছে তা প্রতিদিন মেলানো যায়।
কোনো সার্ভার বা সফটওয়্যার কিনতে হবে না। আমরা সেটআপ করে দেব, পুরোনো ডাটা তুলে দেব, কর্মীদের প্রশিক্ষণ দেব।